১৫ অক্টোবর, ২০১৫ ১৯:৩৯
সিলেট বিমানবন্দর এলাকায় মাটি খোঁড়ার সময় চারটি ‘মর্টার শেল’ পেয়েছে শ্রমিকরা, যেগুলো মুক্তিযুদ্ধের সময় আনা হয়েছিল বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার দুপুরে এগুলো উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন।
তিনি বলেন, বিমানবন্দর হিলসাইড অ্যাপার্টমেন্ট এলাকা থেকে মাটি নিয়ে সালেহপুরে একটি পুকুর ভরাট করা হচ্ছিল।
“সেখানে মাটি খোঁড়ার কাজে নিয়েজিত শ্রমিকরা চারটি মর্টার শেল খুঁজে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
মুক্তিযুদ্ধের সময় ‘মর্টার শেলগুলো’ ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
আপনার মন্তব্য