১৬ অক্টোবর, ২০১৫ ১৭:২০
দুর্গা পূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুক্রবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখানে জাতীয় হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সিলেট জেলা শাখার সভাপতি সুমন রঞ্জন দাশ, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলা শাখার আহবায়ক বিপ্র দাস বিশু বিক্রম, জেলা হিন্দু যুব মহাজোট নেতা রুবেল দাস, টিটু রায়, হিন্দু ছাত্র মহাজোট নেতা স্বপন চন্দ, কৃষ্ণধন দাস, জয়ন্ত কুমার দাস, গৌতম চন্দ, শাওন দেব, রাকেশ দাস, পিংকু দাস, শান্তনু তালুকদার ও অভি প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দুর্গা প্রতিমা ভাংচুরের দৃশ্য দেখতে চায় না অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাঙালি জাতি। দুর্গা পূজা উপলক্ষে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িত দূর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
আপনার মন্তব্য