নিউজ ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৫ ২০:৫৭

বড়লেখায় বিএনপি নেতার বাড়ি থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় বিএনপি নেতা ও ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবের বাড়ি থেকে একটি ভারতীয় চোরাই পালসার মোটর সাইকেলের উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই মোটর সাইকেল বহনকারী একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১২-২৭৩১) আটক করে পুলিশ। তবে অভিযানের সময় বিএনপির এ নেতা পালিয়ে যাওয়ায় পুলিশ থাকে গ্রেফতার করতে পারেনি।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বড়লেখা থানার এসআই মো: জাহাঙ্গির আলম বিএনপি নেতা সরফ উদ্দিনের নবাবের কেছরিগুলের বাড়িতে অভিযান চালান। অভিযানে বিএনপির এ নেতার ঘরের ভেতর থেকে ভারতীয় একটি মোটর সাইকেলের একাংশ ও ঘরের পেছনের একটি গর্তের মধ্যে অন্য অংশ পাওয়া যায়।  বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান চোরাই পালসার মোটর সাইকেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত