সিলেটটুডে ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৫ ১৪:০৮

টেলিফিল্ম ‘রাজন’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

সিলেট নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রাজন হত্যা কাণ্ড ও তাঁর জীবনের সত্য ঘটনার উপর নির্মিত টেলিফিল্ম 'রাজন' এর প্রিমিয়ার শো সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে  শুক্রবার সন্ধ্যায় ৭ টায়।

শিশু রাজনের জন্মের পর থেকে তাঁর মৃত্যুর পর্যন্ত জানা অজানা সত্য কাহিনী অবলম্বনে বিষয়টি নাট্যরূপ দেন জি এম স্পর্শ এবং নির্মাণ প্রতিষ্ঠান ফ্যাশন ঢাকা ডটকম এর সহযোগিতায়  টেলিফিল্ম টি নির্মাণ করেন নাট্য পরিচালক জি এম সৈকত।

নাট্যকর্মী আবু বকর আল আমিন এর উপস্থাপনায় প্রিমিয়ার শো এর আগে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন টেলিফিল্ম এর পরিচালক জি এম সৈকত , ফ্যাশন ঢাকা ডটকম এর স্বত্বাধিকারী লুতফুর রহমান জুয়েল,চিত্রনায়ক ইমন,অভিনেত্রী অপ্সরা সানাই সুহি,নাট্যব্যাক্তিত্ব মিশফাক আহমেদ মিশু,জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত,সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক রওশন আরা মুণির রুনা,সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ,সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত,সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো,আফজাল হোসাইন, এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন শায়েস্তা তালুকদার রনি ও নিহত রাজনের পিতা শেখ আজিজুর রহমান আলম।

প্রিমিয়ার শোতে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংঠনের কর্মীরা উপস্তিত ছিলেন। টেলিফিল্মটি  টিভি চ্যানেলে প্রচারের অপেক্ষায় আছে।

আপনার মন্তব্য

আলোচিত