বিয়ানীবাজার প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০১৫ ১৭:৪৩

বিয়ানীবাজারে ইউপি সদস্যের গাছ কর্তনের অভিযোগ, গ্রেফতার ১

বিয়ানীবাজারের উপজেলার মাথিউরা ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের কয়েকটি গাছ জোরপূর্বকভাবে কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের হলে পুলিশ শনিবার দুপুরে গাছ কর্তনে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মাথিউরা ইউনিয়নের বেজগ্রাম এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম কয়েক বছর পূর্বে নিজ বাড়ির প্রবেশ পথে বেশ কয়েকটি রেন্টি গাছ রোপন করেন। গত শুক্রবার তার প্রতিবেশী সৌদি প্রবাসী সুনাম উদ্দিন আত্মীয় স্বজন নিয়ে ভোরবেলা ছয়টি রেন্টি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার। জাহাঙ্গীর আলমের ছোট ভাই আবদুর রাজ্জাক গাছ কাটার সময় সুনাম উদ্দিনকে বাধা দিলে আক্রমনের শিকার হন।

এ ঘটনায় আবদুর রাজ্জাক বিয়ানীবাজার থানায় সুনাম উদ্দিন (৪০), ওলিউর রহমান (২৫), সাদ্দাম হোসেন (২৬) ও নাসির উদ্দিন (২২)-কে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নম্বর (১৫/১৮৯)। এদিকে শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহর থেকে পুলিশ মামলায় অভিযুক্ত তালিকার ২য় আসামী ওলিউর রহমানকে গ্রেফতার করে।

বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই ) কাজী রেজাউল হক বলেন, আটক ওলিউরকে রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত