১৭ অক্টোবর, ২০১৫ ২২:০৫
একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে দিরাই প্রেসক্লাব কার্যালয়ে শাহ আবদুল করিম ভক্ত সুনুর উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতি ক্রমে বাউল সম্রাটের ভাগ্নে ভাটিবাংলা বাউল একাডেমি ও গবেষনা কেন্দ্রের সভাপতি শাহ আবদুল তোয়াহেদ কে আহবায়ক, গীতি কবি গীর্ব্বান প্রসাদ রায় শংকু ও সাংবাদিক নুপুর চৌধুরীকে যুগ্ম আহবায়ক, সাংবাদিক জিয়াউর রহমান লিটন কে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন, করিম ভক্ত সুনুর উদ্দিন, গীতি কবি আবদুর রহমান -লেখক দুলন চৌধুরী, সাংবাদিক আবুহানিফ চৌধুরী,কবি নজরুল ইসলাম রানা, লেখক সরদার শাহরিয়ার হাসান ও জাকারিয়া হোসেন জোসেফ।
২০১৬ সালে শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফেব্রুয়ারী মাসে একটি বিশেষ প্রকাশনা এবং উদযাপন অনুষ্ঠান করার সিদ্ধন্ত নেয়া হয়।
আপনার মন্তব্য