১৭ অক্টোবর, ২০১৫ ২৩:০০
মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক, সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী ও বর্তমান কাউন্সিলর তাজ উদ্দিন।
শনিবার সন্ধ্যায় সড়ক ও জনপথের ডাক বাংলো কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি এডভোকেট গোপাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, কোষাধক্ষ্য সাংবাদিক লিটন শরীফ, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, সিলেট সুরমা প্রতিনিধি তপন কুমার দাস, সবুজ সিলেট প্রতিনিধি এ.জে লাভলু প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামীলীগের সম্ভাব্য একজন মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিকদের নিকট সব ধরণের সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য