১৪ আগস্ট, ২০২০ ২০:১২
সিলেট নগরের ২৭ নং ওয়ার্ডের মোগলাবাজার থেকে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার রাতে স্থানীয় জনতার সহযোগিতায় র্যাব ইমন আহমদ(২৫) নামে ওই ব্যক্তিকে আটক করে।
র্যাব জানায়, র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসমপির মোগলাবাজার আলমপুর বাগান বাড়ির সামনে পাক রাস্তার উপর থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করে ইমন আহমদকে আটক করে। ইমন বিয়ানীবাজারের ইসলাম উদ্দিনের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য