জুড়ী প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২০ ১৮:৩৮

জুড়ীতে বঙ্গবন্ধু অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জুড়ী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে এ প্রতিযোগিতায় ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এদের মধ্যে জায়ফর নগর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে, ২য় স্থান অধিকার করে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আলা উদ্দিনের পরিচালনায়, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক শাহীন মিয়া, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দিন, অভিভাবক ফখর উদ্দিন ফারুক প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উচ্চ বিদ্যালয়গুলো হলে জায়ফর নগর উচ্চ বিদ্যালয়, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, শিলুয়া উচ্চ বিদ্যালয়, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়, ছোটধামাই উচ্চ বিদ্যালয়।

আপনার মন্তব্য

আলোচিত