দিরাই প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৫ ২১:৪০

দিরাইয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দিরাইয়ে বিভিন্ন দাবী নিয়ে মানববন্ধন করেছে উপজেলার সরকারী সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড.মো.খালেদ কনক,দিরাই উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মনি রানী দাস,ইউ আর সি আবু ইউসুফ মো: সারওয়ার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসিম সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম,প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিত দাস,জনস্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী  মেডিকেল অফিসার ডা:মিজানুর রহমান প্রমুখ।

     মানববন্ধন থেকে সরকারের কাছে উপজেলা পরিষদে ন্যাস্ত দপ্তর সমুহের কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতাদি বিলে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের যৌথ সাক্ষরের সিদ্ধান্ত বাতিল করতে হবে,৮ম পে-স্কেল ২০১৫ এ বাতিলসহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূণর্বহাল করতে হবে,সকল ক্যাডার ও ননক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি সমান সুযোগ দিতে বলে দাবিগুলো পেশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত