২২ অক্টোবর, ২০১৫ ১৪:১৮
দেশে দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের রেড এলার্ট জারি বাড়াবাড়ি এবং এটা ভুল।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা গণগ্রস্থারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশই হয়নি। আমেরিকায় প্রতিবছর অনেক বেশি মানুষ মারা যায়। তাদের মধ্যে অনেক বাঙালিও থাকে। যখন আমেরিকায় বাঙালি হত্যার ঘটনা ঘটে তখন তারা কোথায় থাকে, প্রশ্ন রাখেন মুহিত।
দুই বিদেশী হত্যার কারণে পোশাকখাতে বিদেশীরা বিমুখ হচ্ছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা ট্যাম্পরারী ডিফিকাল্টি। এটা হতে পারে না। এ বিষয়টাকে ইস্যু করা হচ্ছে। দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে তার প্রভাব গার্মেন্টস সেক্টর বা অর্থনীতিতে পড়বে।
বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে আয়োজিত সমাবেশে মন্ত্রী বলেন, বই হচ্ছে ইতিহাস ও জ্ঞানের ভান্ডার। একটি গ্রন্থাগার শুধু এলাকা বা দেশ নয় পৃথিবীর সম্পদ।
মুহিত বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থবরাদ্দের ক্ষেত্রে আইএমএফ শর্ত দিতেই পারে তবে আমাদের শর্তও তাদের মানতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সাথে যে সংস্কার কর্মসূচী চালিয়ে যেতে সুপারিশ করেছে তা বাংলাদেশ পুরণ করেছে।
আপনার মন্তব্য