উত্তম কাব্য

২২ অক্টোবর, ২০১৫ ১৭:৪৫

নারীতেই মা, কুমারী পূজা

সারাদেশে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় মহাউৎসব চলছে। মহা ষষ্ঠী, সপ্তমী,অষ্টমী এর পর আজ মহা নবমী-দশমীর পূজা শেষ হলো। এবার দেবীর বিসর্জনের পালা।

দুর্গা পূজার অন্যতম অনুসঙ্গ কুমারী পূজা। মহা অষ্টমীর দিনে এই পূজা হয়ে থাকে। নারীকে মাতৃজ্ঞানে ভক্তির ধারণা থেকেই কুমারী পূজার উদ্ভব।

প্রতিবছরের মতো এবারও হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে বুধবার অনুষ্ঠিত হলো কুমারী পূজা। সেখানে ১২ বছরের একটি মেয়েক প্রতিমা সাজিয়ে পূজা করা হয়।

ইতিহাস থেকে জনা যায়, প্রাচীনকাল থেকেই ভারতে কুমারী পূজার প্রচলন চলে আসছে। ১-১৬ বছরের ব্রাহ্মণ মেয়েকে দেবীরূপে পূজা করা হয়। পূজার আগে কুমারী মেয়েকে ভালভাবে স্নান করিয়ে দূর্গাদেবীর মত তাকে সাজিয়ে তোলা হয় ও মণ্ডপের ভেতরে নির্দিষ্ট উঁচু স্থানে বসিয়ে তাকে প্রস্তুত করা হয়।

তারপর তাকে মাতৃরূপে পূজা অর্চনা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, কুমারী মেয়েদের মধ্যে তখন দূর্গাদেবী বিরাজ করেন। তাকে ঘিরেই চলে সারাদিনের আয়োজন।

বুধবার মহা অষ্টমী তিথিতে হবিগঞ্জ জেলার রামকৃষ্ণ মিশনে সকাল ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার পূন্যার্থীরা ভিড় করেন। সকাল ৬টা থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে এই পূজা দেখতে পূন্যার্থীরা ভিড় করেন। সকাল ৯ ঘটিকার আগেই মন্দির কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত