জগন্নাথপুর প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২০ ২৩:০৭

জগন্নাথপুরে জালালপুর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সড়ক বাতি স্থাপন

সুনামগঞ্জের জগন্নাথপুরের জালালপুর গ্রামের বিভিন্ন সড়কে ২৫টি সড়ক বাতি স্থাপন (সৌর ল্যাম্পপোষ্ট) করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সড়ক বাতি স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্রবাসীদের সংগঠন জালালপুর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের অর্থায়নে এগুলো স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি তরফিক উল্লা। মাওলানা কামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, সাবেক মেম্বার তাহির আলী, মাওলানা বেলাল আহমদ, জুনাইদ আহমদ, মাওলানা জাকির আহমদ, শুয়েব আহমদ, সিরাজুল হক, রনি হাসান প্রমুখ। এসময় জালালপুর গ্রামের আব্দুস শহিদ মেম্বার, আতিব উল্লা, ছাদিক উল্লাহ, হাজী মৌর আলী, বাহারাম উল্লা, আবদুছ ছাত্তার, মাশুক মিয়া, মাস্টার আব্দুল হক, মিসির আলি, হাবিজুর রাহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জালালপুর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধারাবাহিক উন্নয়ন কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অ্যাসোসিয়েশনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক রাকিব আলী বলেন, ‘এটি সেবামূলক একটি সংগঠন। আমাদের কার্যক্রম এগিয়ে নিতে হলে গ্রামের সকল মানুষের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া গ্রামের উন্নয়ন করতে চাই।’

উল্লেখ্য, এলাকার উন্নয়নের জন্য প্রবাসে বসবাসরত জালালপুরের উদ্যমী মানুষ গঠন করেন জালালপুর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন। এটি গঠনের পর সড়ক বাতি স্থাপনের মধ্য দিয়ে প্রথম এলাকার উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত