বড়লেখা প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২০ ২১:২৭

বড়লেখায় স্কাউটসের উদ্যোগে বৃক্ষরোপণ

মুজিব জন্ম শতবর্ষ স্মরণে বাংলাদেশ স্কাউটস বড়লেখা উপজেলার উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি বৃক্ষরোপণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পৌর শহরের রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ও কলেজ এবং এম.এইচ.এস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কাউটস সভাপতি মো. শামীম আল ইমরান।

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ও কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, স্কাউটস কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করবে বাংলাদেশ স্কাউটস বড়লেখা উপজেলা। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে দূর্বার মুক্ত স্কাউট দল।

আপনার মন্তব্য

আলোচিত