নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২০ ২১:৩২

জুড়ীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত পিস্তল উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করছে র‌্যাব-৯। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার উত্তর সাগরনাল চা বাগানের পাহাড়ি এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্পের) একটি অভিযানিক দল জেলার জুড়ী থানার উত্তর সাগরনাল চা বাগানের পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশি পিস্তল উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি। পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য র‌্যাব জুড়ী থানায় জব্দকৃত পিস্তলটি হস্তান্তর করেছে।

পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন।

আপনার মন্তব্য

আলোচিত