জগন্নাথপুর প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২০ ২২:০০

জগন্নাথপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা

‘সংঘাত নয়, সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি) উদ্যোগে আলোচনা সভা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) পৌর পয়েন্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিএফজি’র উপজেলা সমন্বয়ক শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সংগঠনের দূত সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুর হক, উপজেলা বিএনপির সভাপতি ও আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও সংগঠনের দূত মোছা. ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম মোশাহীদ, সংগঠনের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক শংকর রায়, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সংগঠনের দূত অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সহ সভাপতি এমএ মুকিত, সংগঠনের সদস্য পৌরসভার কাউন্সিলার মিনা রানী পাল, মোছা. নার্গিছ আক্তার, সংগঠনের আঞ্চলিক কর্মকর্তা (প্রকল্প) একে কুদরত পাঁশা প্রমুখ।

এসময় সাংবাদিক রিয়াজ রহমান, হুমায়ুন কবির, হিফজুর রহমান তালুকদার জিয়া, গোলাম সারোয়ার, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত