০৩ অক্টোবর, ২০২০ ২২:১১
‘সংঘাত নয়, সম্প্রীতি’- ঐক্যের বাংলাদেশে গড়ি, এই শ্লোগানে সুনামগঞ্জের তাহিরপুরে শান্তির পদযাত্রা ও মানববন্ধনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।
এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পিএফজি হাঙ্গার প্রজেক্ট ও সুজন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে শান্তির পদযাত্রা ও মানববন্ধন হয়।
শান্তির পদযাত্রা ও মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা হারুন অর রশিদ, মোদাচ্ছির আলম সুবল, যোসেফ আখঞ্জি, নজির হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, হোসাইন শরীফ বিপ্লব, শামসুল হুদা, তোজাম্মিল হক নাসরুম, সোহানুর রহমান সোহাগ, মিজানুর রহমান, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।
আপনার মন্তব্য