নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২০ ১৪:০২

ট্রাফিক সার্জেন্ট শিশিরের মৃত্যু

সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরিফুল হাসান শিশির আর নেই। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সার্জেন্ট শরিফুল হাসান দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার।

তিনি বলেন, সার্জেন্ট শরিফুলের মৃত্যুর খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত