০৪ অক্টোবর, ২০২০ ১৯:০১
সারা দেশের মতো সিলেট সিটি করপোরেশনে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০।
রোববার (৪ অক্টোবর) সকালে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ বিনোদিনী নগর মাতৃসদনে শিশুদের টিকা খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি অভিভাবকদের করোনাকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নিয়ে আসতে আহবান জানান।
এবার করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৪ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবে।
সিলেট সিটি করপোরেশনের নগরীর ২৭টি ওয়ার্ডে স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে মোট ২৪৭টি টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে শূন্য থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
এতে সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ৪৯৪ জন স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবেন।
আপনার মন্তব্য