মাধবপুর প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২০ ১৯:০৭

মাধবপুরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মদ ও গাঁজাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

রোববার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার গন্ধবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার গন্ধবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও সোয়াবই গ্রামের মিজান মিয়ার ছেলে আল আমিন (৩৩)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১০ লিটার ৫০০ গ্রাম ভারতীয় মদসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত