০৪ অক্টোবর, ২০২০ ১৯:৩৯
সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।
এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদকে নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মো. আফজাল হুসেনকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন জেবুলকে আনারস প্রতীক ও অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিনকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় প্রার্থীদের সাথে নিজ সমর্থক ও নিজ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবির আহমদ মুশন গত ৪ জুন মৃত্যুবরণ করেন। ফলে এ পদটি শূন্য হয়ে যায়। শূন্য এ পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য