গোলাপগঞ্জ প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২০ ২৩:৫৭

গোলাপগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনে ডা. সেব্রিনা ফ্লোরা

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সেব্রিনা ফ্লোরা।
 
রোববার সকালে তিনি রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর এলাকার ঘোগারকুল ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের মুকিতলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কমিউনিটি ক্লিনিকগুলো থেকে হার্টের, উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়ার ব্যবস্থা করতে চায় নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)। হার্টের, ব্লাড প্রেশারের ওষুধ কমিউনিটি ক্লিনিকে দেওয়ার নীতি এখনও নির্ধারিত হয় নি। এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন ডা. সেব্রিনা ফ্লোরা।      

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- এনসিডিসি'র লাইন ডাইরেক্টর ডা. মো. হাবিবুর রহমান, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া, সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরীসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত