গোলাপগঞ্জ প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২০ ০০:৫৮

গোলাপগঞ্জের গাড়ির গ্যারেজে হামলা করে লুটপাটের অভিযোগ, আহত ১

সিলেটের গোলাপগঞ্জের পূর্ব খর্দ্দাপাড়ায় গাড়ির গ্যারেজ, দোকান ও রাইসমিলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির পূর্ব খর্দ্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গ্যারেজের ফারুক মিয়া গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ফারুক মিয়া বাদি হয়ে একই গ্রামের মৃত গৌছ উদ্দিনের পুত্র বুলবুল, ফয়জু ও জুবের সহ ৮জন কে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ফয়জু প্রতিদিন গ্যারেজ ভাড়া না দিয়েই জোরপূর্বক গাড়ি রাখে। ঘটনার দিন রাতে সে গাড়ি রাখতে চায়। এসময় ফারুক মিয়া গ্যারেজ ভাড়া চাওয়ায় সে টাকা দিতে অস্বীকৃতি করে। এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। কিছুক্ষন পর ফয়জুসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে গ্যারেজ, দোকান ও রাইসমিলের দরজা জানালা ভাঙচুর করে। এসময় দোকানের ক্যাশে থাকা খামারের মোরগ বিক্রির ১লক্ষ ৬০হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এছাড়াও গ্যারেজ ভাড়ার টাকা ও রাইসমিলের যন্ত্রাংশ সহ আরও ২০হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এঘটনায় ফারুক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়াও অভিযুক্তরা কয়েকদিন আগে ফারুক মিয়ার কাছে চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত