হবিগঞ্জ প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২০ ০২:০১

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার জিগদর গ্রামের শাকিল মিয়া ও হারুন মিয়া।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, চুনারুঘাটের রানীগাঁও ইউনিয়নে পাহাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে এক দল ডাকাত হানা দেয়। এ সময় তারা ঘরে থাকা মা ও মেয়েকে মুখ বেঁধে রাতভর ধর্ষণ করে। পরে স্বর্ণালঙ্কার ও গরু নিয়ে চলে যায়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা গিয়ে মা-মেয়েকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন



তিনি আরও জানান, ধর্ষণের শিকার নারী শনিবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত