নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২০ ১৯:১০

টিলাগড়ে ৭৩০ পিস ইয়াবাসহ আটক ২

সিলেট নগরীর টিলাগড়ে ৭৩০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন এর নেতৃত্বে টিলাগড় এলাকায় অভিযান পরিচালনা করে রোববার বিকেলে ৭৩০ পিস ইয়াবসহ দুই জনকে আটক করে।

তারা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মাজিয়ালী গ্রামের মৃত নাসির শেখের ছেলে মো. আক্কাছ আলী (৫৬) ও একই এলাকার কয়রা কান্দা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. ফকরুল (৪৫)।

গ্রেপ্তারকৃত দুজনকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত