কানাইঘাট প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২০ ২১:৩৬

কানাইঘাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

সিলেটের কানাইঘাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ‘নাগরিক অধিকার করতে সংরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখের কানাইঘাট উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম শাহীন ফরাজী, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শামসুদ্দোহা পিপিএম, তথ্য সহকারী প্রোগ্রামার মো. আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, বিভিন্ন ইউপির সচিব, উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম যেখানে উঠবে তা জন্ম নিবন্ধন। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন হচ্ছে প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে যে স্বীকৃতি পায় সেটি হলো জন্ম নিবন্ধন ।

উল্লেখ্য, ১৮৭৩ সালের ২ জুলাই বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-২০০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশ এর সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুন করে শুরু করে।

আপনার মন্তব্য

আলোচিত