নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২০ ২৩:০৯

সিলেটের বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ ২ সহোদর গ্রেপ্তার

সিলেট নগরের বিমানবন্দর থানা এলাকা থেকে ১কেজি গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা সোমবার দুপুর দুইটার দিকে বিমানবন্দর থানার লাক্কাতুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জালালাবাদ থানার টুকেরবাজার (নয়াগাঁও) এলাকার কয়ছর আহম্মদের ছেলে মো. আবু জামান সম্রাট (৩৮) ও মো. আবু সুফিয়ান সোহাগ (৪২)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদস্যরা সোমবার দুপরে লাক্কাতুরা এলাকায় অভিযান চালান। এসময় ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৮৩০ টাকাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে। পরে তাদের উদ্ধার করা গাঁজাসহ বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত