কুলাউড়া প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২০ ১৭:৩৩

ধর্ষকদের শাস্তির দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ, শিশু এবং নারী নির্যাতন ও তাদের প্রতি সহিংস আচরণের নিন্দা এবং এসব প্রতিরোধ ও প্রতিটি অপরাধের সাথে জড়িত থাকা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পৌর শহরের স্টেশন চৌমুহনী চত্বরে উপজেলার সামাজিক অঙ্গনে বিভিন্নভাবে ভূমিকা পালন করা ২২টি সম্মিলিত সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ধর্ষকের শাস্তি ঘোষণা নয়, জনতার সম্মুখে বাস্তবায়ন চাই’, ‘ধর্ষকদের কোন ক্ষমা নয়’,‘ওহে ধর্ষক তুমি মানুষতো?’, ‘আমার বোন ধর্ষিত, আমি লজ্জিত’ এরকম বিভিন্ন প্রতিবাদী স্লোগানের প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন স্থানীয় সামাজিক সংগঠনের সদস্যরা।

সংগঠক আশিকুল ইসলাম বাবু ও হুমায়ুন কবির সাহানের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আখই, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টু।

এতে প্রথম আলো বন্ধুসভা কুলাউড়া, ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিম, কিন্ডারগার্টেন জুনিয়র স্কুল শিক্ষক সমিতি, হাসিখুশি রক্তদান সংঘ, আব্দুল বারী স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করে বক্তব্য দেন।

এছাড়া আয়োজক সংগঠনগুলোর পক্ষে সোশ্যাল কেয়ার অব নেশন, কাদিপুর যুব সমাজ, শুভ সংঘ কুলাউড়া শাখা, রাইজিং স্টার ক্লাব, প্রয়াস, নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠন, কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপ, অভিলক্ষ্য কুলাউড়া, প্লাটুন টুয়েলভ, নিরাপদ চিকিৎসা চাই, আলোর পাঠশালা, ব্রাইট কুলাউড়া, রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন, রক্তদান সামাজিক সংগঠন হিংগাজিয়া, ইসলাহুল উম্মাহ পরিষদ, খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া, একটিভ বয়েজ কুলাউড়া, নবারুন, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, কুলাউড়া রক্তদান সংগঠন, কুলাউড়া শান্তি পরিষদ উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি দেশে গণধর্ষণের মতো লোমহর্ষক ঘটনা ঘটায় আমাদের দেশের নারীরা আজ আতংকিত। শিশুকন্যা থেকে বৃদ্ধ কেউ ধর্ষকদের সহিংস আচরণ থেকে রক্ষা পাচ্ছেন না। নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দ্রুত শাস্তির আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে নারীর প্রতি সহিংস আচরণ ও ধর্ষণের মতো এসব ঘৃণ্য অপরাধ ঠেকাতে হবে।

সম্প্রতি ঘটে যাওয়া গণধর্ষণসহ এসব অপরাধে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত