সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০২০ ২০:৫৬

বৃহস্পতিবার নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারী-শিশুদের উপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

আপনার মন্তব্য

আলোচিত