০৮ অক্টোবর, ২০২০ ১৫:১০
সিলেটের এমসি কলেজ, নোয়াখালী ও পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি এলাকাসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন প্রবণতা বেড়ে যাওয়ার প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক সংগঠকরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকায় বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বন্ধন থিয়েটার সুনামগঞ্জ শাখার আয়োজনে প্রতিবাদী গান, কবিতা. নাচ ও ছোট নাটিকা এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা রুবেল খান, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় কেন্দ্র এর সভাপতি সামিনা চৌধুরী মনি, জাগরণী স্কাউটস গ্রুপের সম্পাদক আহসান রাজীব, ছাত্রনেতা আবু তাহের প্রমুখ।
বিজ্ঞাপন
এসময় বক্তারা বলেন, হঠাৎ করে বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা বেড়ে গিয়েছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা এ সকল ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের মাধ্যমে শাস্তি দাবি করি। একজন ধর্ষক সমাজের জন্য ক্ষতিকর তাই আমরা যে বা যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করেছেন তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া কিছু হতে পারে না। আমরা সাংস্কৃতিক কর্মীরা আজকের প্রতিবাদী কর্মসূচীর মাধ্যমে এ বিষয়ে জানান দিতে চাই ধর্ষণের বিরুদ্ধে আমরা সকল পেশার মানুষ একত্রিত আমরা তার দ্রুত প্রতিকার চাই।
পরে সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে প্রতিবাদী কবিতা, গান, ছোট নাটক অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য