সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০২০ ১৮:৪৯

আইন পেশায় ৫০ বছর পূর্তি, ইকবাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আইন পেশায় সুদীর্ঘ ৫০ বছর বর্ণাঢ্য পদাচারণার মাইলফলক হিসেবে সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক সংবর্ধিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেট জেলা বার লাইব্রেরি হলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সিলেটের আরও তিনজন প্রতিথযশা আইনজীবীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিনিয়র দায়রা জজ মো. বজলুর রহমান ও মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সংবর্ধিত আইনজীবীবৃন্দকে মানপত্র, ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত আইনজীবীবৃন্দের সাথে ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন।

অনুষ্ঠানে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর দৌহিত্র ফারদিন ইকবাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত