নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২০ ১৩:৫৭

‘বরুণার পীর’ আর নেই

মৌলভীবাজার শ্রীমঙ্গলের ‘বরুণার পীর’ শায়খ খলিলুর রহমান হামিদী আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ২টায় তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে বদরুল আলম হামিদী জানিয়েছেন, শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় বরুণা মাদ্রাসা মাঠে ‘বরুনার পীর’ এর জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।  তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

গত ৯ সেপ্টেম্বর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরের নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।  অবস্থার উন্নতি হলে বরুনার বাড়িতে নিয়ে আসা হয়।  ফের অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন যাবত এ্যাজমার কারণে ফুসফুসের সমস্যায় আক্রান্ত, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মৌলভীবাজার’র মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) সহ সভাপতিরও দায়িত্ব পালন করছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত