কমলগঞ্জ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২০ ২২:৫৮

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমি পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিব বাজারে নির্মাণাধীন মণিপুরী ললিতকলা একাডেমির প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডর্মিটরি বিল্ডিং নির্মাণশীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

এসময় তিনি সাংস্কৃতিক ব্যক্তি ও সুধীবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান, প্রতিমন্ত্রীর সহধর্মিনী ড. সোহেলা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক প্রমুখ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আজাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত