নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২০ ১৬:৫৪

শাবির ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ৬টি নমুনা পজিটিভ এসেছে।

শনিবার (১০ অক্টোবর) ২৭টি নমুনা পরীক্ষায় এই ৬টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট জেলার বাসিন্দা।

সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

আপনার মন্তব্য

আলোচিত