১০ অক্টোবর, ২০২০ ১৭:১৯
বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ স্বর্ণপট্টিতে এ শপথ অনুষ্ঠিত হয়।
গ্যানিংগঞ্জ বাজার আহবায়ক কমিটির আহবায়ক ইয়াহিয়া খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাজী মো. আবু জাফর ও ব্যবসায়ী শাহজাহান মিয়ার যৌথ সঞ্চালনায় নবনির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বিপুল ভূষণ রায়।
পরে আনুষ্ঠানিকভাবে সকল সদস্যদের গলায় মালা পড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আলহাজ্ব রোটারিয়ান রেজাউল মোহিত খানের হাতে দায়িত্ব তোলে দেন আহবায়ক ইয়াহিয়া খান।
দায়িত্ব গ্রহন ও শপথ অনুষ্ঠাতে বক্তব্য রাখেন বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান খান, নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট কান্তি চ্যাটার্জি সজল, নারায়ন কর, মাওলানা মুফতি আহমদ আলী, ডা. আব্দুল জালাল প্রমুখ।
অনুষ্ঠানে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ছাড়াও নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য