১০ অক্টোবর, ২০২০ ২০:৫৩
'অনাচার-অবিচার-নৃশংসতা রুখে দাঁড়াও' স্লোগানকে সামনে রেখে সম্প্রতি দেশজুড়ে ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়নের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সামাজিক সংগঠন ‘স্বপ্নচূড়ার’ আয়োজনে উপজেলার বাদাঘাট বাজারে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আবুল হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন, বাদাঘাট ইউনাইটেড ক্লাবের সভাপতি মাহবুব মল্লিক, তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গনেশ তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম শিকদার, স্বপ্নচূড়ার সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন রাফি প্রমুখ।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ প্রতিবাদী এ কর্মসূচিতে অংশ নেন।
আপনার মন্তব্য