কমলগঞ্জ প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২০ ১৭:০৪

কমলগঞ্জে ‘আর্থ সামাজিক উন্নয়ন ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর জীবন চিত্র “আর্থ সামাজিক উন্নয়ন ও মানবাধিকার” শীর্ষক আলোচনা সভায় কমলগঞ্জ উপজেলার দলিত ও চা জনগোষ্ঠী মানুষের মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিগণ বিভিন্নভাবে এই জনগোষ্ঠীকে সহায়তা করতে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেলা ১২টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহায়তায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লঅবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমদ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, চা শ্রমিক নেতা সঞ্জয় চৌহান, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, ইউপি সদস্য গৌরী রানী কৈরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার চা শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। কোন জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব নয়। দলিত ও চা জনগোষ্ঠী বিভিন্নভাবে পরোক্ষ বৈষম্যের শিকার হওয়ার আশংকা রয়েছে। এসব জনগোষ্ঠীর উন্নয়ন সাধন করে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগিয়ে যেতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত