তাহিরপুর প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২০ ১৮:৩১

মির্জা ফখরুলের বাসায় হামলা: তাহিরপুরে বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবদল ও ছাত্রদল।

রোববার (১১ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা বশির আহমদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কারিউল কবির, উপজেলা যুবদল নেতা আবুল ইসলাম, আবুল কালাম, রফিকুল ইসলাম, মালু মিয়া, রমজান আলী, সবুজ মিয়া, শালম মিয়া, আল আমিন, জমির হোসেন, তোফায়েল আহমেদ, তৌফিক মিয়া, হাফিজ উদ্দিন, এমদাদুল হক।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সফিক মিয়া, সাধারণ সম্পাদক আল-আমীন গণি, উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ তালুকদার, সুহেল কবির, অভি আহমেদ, রুবেল মিয়া, ওয়াজিউর রহমান শাহি, শেখ সারোয়ার শোভন, ঋতুরাজ বর্মন, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জসীম উদ্দিন উদ্দিন চয়ন, রমজান আলম খান, আল আমিন সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত