নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২০ ১০:৫৭

রায়হান হত্যা : অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে স্ত্রীর মামলা

রোববার (১১ অক্টোবর) ভোরে রায়হান আহমদ( ৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন।

এ ঘটনায় রোববার গভীররাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদি হয়ে রাত ২টা ৩০ মিনিটে ৩০২/৩৪ ধারায় এই মামলাটি দায়ের করেন।

এ ঘটনাটি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার।

প্রসঙ্গত, গতকাল রোববার ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। এদিকে রায়হানের পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে খুন হয়েছেন রায়হান।

রায়হানের পরিবারের সূত্রে জানা যায়, নগরের স্টেডিয়াম মার্কেটস্থ এক চিকিৎসকের সহকারি হিসেবে কাজ করতেন রায়হান। তিনি নগরের নগরের আখালিয়া এলাকার বাসিন্দা।

আপনার মন্তব্য

আলোচিত