তাহিরপুর প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২০ ১৯:০২

সুনামগঞ্জে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের স্টেডিয়াম মার্কেটে শ্রমিক লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ আলহাজ্ব মতিউর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্বাধীন করে প্রথমেই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, তাদের আয় ব্যয়ের সাথে সংগতি রেখে তাদের আবাসন ব্যবস্থা করাসহ তাদের শ্রমের সঠিক মর্যাদা দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেননা একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি হচ্ছেন এ দেশের শ্রমিকরা। কাজেই শ্রমিকদের ঘাম ও শ্রমের মাধ্যমেই দেশ আজ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আজ তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা কোন সরকারের আমলেই সম্ভব হয়ে উঠেনি।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম আহমদ সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দিতে শ্রমিক লীগের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগণের পাশে গিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহবান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, মজিদ খান সেলিম, মহসিন আহমদ, অসিম রায়, তাপস দাস, যুগ্ম সম্পাদক, গোলাম হাফিজ, রাসেল চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাসার অপু, জাহাঙ্গীর আলম, রিংকু চৌধুরী, প্রচার সম্পাদক পল্লব রায়, ক্রীড়া সম্পাদক তাপস রায়, সহ-প্রচার আমির হোসেন, দপ্তর সম্পাদক শাহিন মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত