সুনামগঞ্জ প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২০ ২০:২৫

জগন্নাথপুরে ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের ঘটনার প্রধান আসামি শামীম আহমদ এর মামা আবদুল খালিছ (৪৮) এর বিরুদ্ধে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে আব্দুল খালিছ (৪৮) এর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগ থেকে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী একজন সহজ কর্মক্ষমহীন লোক হওয়ায় বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। সেজন্য গ্রামের প্রভাবশালী ব্যক্তি আবদুল খালিছ গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় গত ৩ এপ্রিল রাতে গৃহবধূকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে না জানালে আবদুল খালিছ আরো বেপরোয়া হয়ে উঠে। পরে গৃহবধূর ঘর থেকে কৌশলে তাদের ভোটার আইডি কার্ড, বিয়ের কাবিননামা ও জায়গার জমির কাগজপত্র নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। গত ৯ অক্টোবর রাতে ঘরে ডুকে আবদুল খালিছ তার স্বামীকে গলায় ছুরি ধরে সন্তানদের এক ঘরে আটকে রেখে গৃহবধূকে আবারও জোরপূর্বক ধর্ষণ করে।

গৃহবধূর মা স্থানীয় সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল বেগম বলেন, ৫ সন্তানের জনক আব্দুল খালিছ একজন লম্পট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার ভয়ে কেউ কথা বলে না। আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের আলোকে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত