১৩ অক্টোবর, ২০২০ ০০:৩৭
বানিয়াচংয়ে টমটম গাড়ির ধাক্কায় সামিনা বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টেবর) বেলা ১১টার দিকে বানিয়াচং বড়বাজার-আদর্শবাজার রোডের আব্দুল লতিফ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিনা বিবি বানিয়াচং ২নং উত্তর-পূর্ব ইউনিয়নের তকবাজখানীর মহল্লার মৃত কালন উল্লাহর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত সামিনা বিবি পায়ে হেটে তার স্বামীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। বড়বাজার-আদর্শবাজার রোডের লতিফ মসজিদের সামনে আসা মাত্রই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি টমটম গাড়ি তাকে সামন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দেয়। পরবর্তীতে ওই গাড়ি তার উপরে উঠিয়ে দেয় টমটম চালক। ঘটনাস্থলেই নিহত হন সামিনা বিবি। পরে আশে পাশের মানুষ এগিয়ে এসে টমটম আটক করলেও চালক পালিয়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লেখ্য, নিহত সামিনা বিবির স্বামী কালন উল্লাহ দুই বছর পূর্বে হবিগঞ্জ থেকে বানিয়াচং আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
আপনার মন্তব্য