বানিয়াচং প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২০ ১৭:৩১

বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই স্লোগান নিয়ে বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, বন্যা, অগ্নিকাণ্ড, করোনাসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ফলে যে কোন দুর্যোগেই জনগণকে না খেয়ে থাকতে হয়নি। তাছাড়া প্রত্যেক দুর্যোগেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বন্টন করা হচ্ছে। যতদিন বেঁচে আছি মানুষের সুখে-দুঃখে পাশে আছি, থাকবো। সকলের সম্মিলিত প্রচেষ্টাই কেবল আমাদেরকে সকল প্রকার দুর্যোগ থেকে দ্রুত পরিত্রাণ দিতে পারে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ফায়ার সার্ভিস অফিসার শেখ সৈয়দ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

একই সাথে কন্যা দিবস সম্পর্কে আলোচনা সভা ও ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

আপনার মন্তব্য

আলোচিত