১৩ অক্টোবর, ২০২০ ১৯:২০
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পাখি শিকারের অপরাধে ৪ জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সাহেদ মিয়া (৪৫) ও সাজ্জাদ মিয়া (৪০), পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মাসুদ মিয়ার ছেলে কাওসার আহমদ (১৭) একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৩১)।
র্যাব-৯ সূত্র জানা গেছে, র্যাবের কাছে তথ্য ছিল নবীগঞ্জের দেবপাড়া বাজারে অবৈধভাবে পাখি সংরক্ষণ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প ) এর একটি দল ওই বাজারে অভিযান চালায়। অভিযানে ৪ জনকে পাখিসহ আটক করা হয়।
এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়। আদালতের বিচারক নির্বাহী হাকিম ও নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন তাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।
আপনার মন্তব্য