১৪ অক্টোবর, ২০২০ ০২:৩০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্তদের মধ্যে সিলেট নগরী ও জেলার ১১ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলার ১ জন, মৌলভীবাজার জেলার ২ ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
আপনার মন্তব্য