নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২০ ১৬:৪০

শাহপরান মাজারে এবার ওরস হচ্ছে না

জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক, করোনাভাইরাস জনিত মহামারীর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতায় আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফে বাৎসরিক ওরস বিগত বছরগুলোর ন্যায় উদযাপিত হবে না। হযরত শাহপরান (রহ.) মাজার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভক্ত ও আশিকানগণকে ওরসের উদ্দেশ্যে হযরত শাহপরান (রহ.) মাজারে একত্রিত না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

এমতাবস্থায় ভক্ত ও আশিকানগণকে দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য হযরত শাহপরান (রহ.) মাজার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছেন।

নভেল করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক সরকার কর্তৃক মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত