বানিয়াচং প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২০ ১৭:১২

বানিয়াচংয়ে শিশু খাদ্য বিতরণ

বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের শিশুদের মধ্যে দুধ বিতরণ করেছেন হবিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় সুনারু গ্রামের প্রায় ১০টি পরিবারের দুস্থ শিশুদের হাতে এই দুধের প্যাকেট তুলে দেন তিনি।

এসময় এমপি মজিদ খান বলেন, দেশে করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া গরীব ও দুস্থ মানুষেরা আছেন খাদ্য সংকটে। সেই কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ত্রাণ বিতরণ করলেও এই সংকটে শিশুদের জন্য দুধ কেনার পয়সাও নেই অনেক মা-বাবার কাছে। তাই তাদের পাশে দাঁড়িয়ে মহতী উদ্যোগ নিয়ে সারা দেশজুড়ে প্রত্যেকটি দুস্থ পরিবারের শিশুর জন্য দুধ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার ওই গ্রামের দুস্থ পরিবারের শিশুদের মাঝে দুধ বিতরণ করেছি। শেখ হাসিনা সরকার গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. ফারুক আমীন, স্থানীয় ইউপি সদস্য প্রদীপ কুমার দাসসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ।

 

আপনার মন্তব্য

আলোচিত