জুড়ী প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২০ ১৭:১৩

জেলা বিএনপির সদস্য হলেন জুড়ীর মাছুম রেজা

জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার নবঅনুমোদিত কমিটির সিনিয়র সহ-সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা বিএনপির প্যাডে সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে এ পদে অন্তর্ভুক্ত করা হয়।

লিখিত প্যাড সূত্রে জানা যায়, জেলা বিএনপির সভাপতির বাসভবনে মঙ্গলবার রাতে এক বিশেষ সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জেলার সাংগঠনিক কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে তাকে এ পদে অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে হাজী মাছুম রেজা জুড়ী উপজেলা বিএনপির দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বিগত ইউনিয়ন নির্বাচনে ধানের ছড়া প্রতীকে জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

আপনার মন্তব্য

আলোচিত