নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২০ ২০:৫০

এসএমপির গণমাধ্যমের দায়িত্বে বি এম আশরাফ উল্যাহ

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) এর দায়িত্ব গ্রহণ করেছেন বি এম আশরাফ উল্যাহ তাহের।

বুধবার (১৪ অক্টোবর) থেকে তিনি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) এসএমপি, সিলেট এর দায়িত্বভার গ্রহণ করেন।

বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা বি, এম, আশরাফ উল্যাহ তাহের এর বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপি.এস (ডিগ্রি) অর্জন করেন।

বি এম আশরাফ উল্যাহ তাহের সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে সহকারী পুলিশ সুপার হিসেবে ৬ষ্ঠ এপিবিএন, হাইওয়ে পুলিশ রেঞ্জ, ঢাকা, সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা, ধর্মপাশা সার্কেল, সুনামগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাথরঘাটা সার্কেল, বরগুনায় দায়িত্ব পালন করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত