১৫ অক্টোবর, ২০২০ ১৭:০১
মৌলভীবাজার জুড়ীতে লুজু খানের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন হামিদপুর গ্রামের লতিফ খান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেম।
তিনি অভিযোগ করে বলেন, লুজু খান এলাকার কুখ্যাত চাঁদাবাজ। লুজু খান প্রায় বছর খানেক আগে থেকে তার কাছে টাকা চেয়ে আসছে। স্থানীয় মানিকসিংহ বাজারে তিনি সরকারের সকল ধরনের অনুমতির কাগজ নিয়ে সমিল চালাচ্ছেন। অথচ লুজু খান আমার কাছে টাকা দাবি করে টাকা না দিলে আমি সমিল চালাতে পারবো না বলে আপত্তি দেয়। এমনকি অনেকবার আমার সমিলের কর্মচারীদের বিভিন্ন রকম হুমকি প্রদান করে। আমি এসব বিষয়ে জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা তদন্তের জন্য তা কোর্টে প্রেরণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামিদপুর গ্রামের মুরব্বী সোলাইমান খান, ছালেক মিয়া, ইলিয়াছ খান, সমিলের সাবেক কর্মচারী হারিছ আলী, মো. মতলিব মিয়া, জামাল মিয়া, গিয়াস মিয়া, সালমান খান প্রমুখ।
তিনি আরও বলেন, লুজু খান একজন খারাপ প্রকৃতির লোক। সে আগেও তার জন্মদাতা বাবা এবং আপন মামাকে হত্যা করে দীর্ঘদিন জেল খাটে। জেল থেকে বেরিয়ে এসে আবার এসব অপকর্ম করে আসছে এলাকায়। তার বিরুদ্ধে এলাকার কেউ কথা বললে সে প্রাণে মারার হুমকি দেয়।
তিনি বলেন, আমি গরীব অসহায় মানুষ। এই সমিল চালিয়ে জীবন নির্বাহ করে আসছি। আমার নিজস্ব জমিতে সমিল চালু করি। মহামান্য হাই কোর্টে রিট পিটিশন পরবর্তী মামলা চলমান রয়েছে। আমার পরিবার নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে সকলের সহযোগিতা কামনা করছি।
আপনার মন্তব্য